প্রধান সূচি

ভান্ডারিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, পুলিশ পরিদর্শক (ওসি) আবির মোহাম্মদ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম।
পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial