প্রধান সূচি

Sunday, January 21st, 2024

 

ভান্ডারিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


বছরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

চলতি বছরের প্রথম মাস জানুয়ারির ১৯ দিনে দেশে ১৩৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকেরবিস্তারিত পড়ুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : কী ছিল টিআইবির প্রতিবেদনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে টিআইপি প্রতিবেদন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিজ্ঞানসম্মত, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে তার ফলাফল উপস্থাপন করেছে টিআইবি। টিআইবি গবেষণা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। গত ১৭ জানুয়ারি নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দাবি করে, একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও অন্তত ৫১ শতাংশ আসনে জাল ভোট, প্রকাশ্যে সিল মারা ও বুথ দখলের ঘটনা ঘটেছে। তবে ৩০০ আসনের মধ্য ৫০টি আসনে কিসের ভিত্তিতে তারা গবেষণাবিস্তারিত পড়ুন


সংঘাতবিহীন নিরঙ্কুশ বিজয়েও যখন অখুশি টিআইবি

দ্বাদশ জাতীয় নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিয়েছে প্রায় ৪০ শতাংশ ভোটার। যদিও বিএনপির মত রাজনৈতিক দল অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, ভোটারের উপস্থিতিও বাড়তো। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই বিজয় জনগণের বিজয়। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ যেন উন্নত জীবনের অধিকারী হতে পারে। আমরা সরকারে এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে ৬২ টি আসন জয়বিস্তারিত পড়ুন


নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে

আমাদের ছাত্র জীবনে ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন লেখাপড়ার বিষয় আলাদা হয়ে গেলো, আমার আজকের লেখার গল্পটা ওই সময়ের। আমরা একেকজন তখন একেক বিষয়ে পড়ি, কিন্তু সরল আড্ডায় যুক্ত হই সবাই। সেখানে একেকজনের পড়ার বিষয় নিয়ে গল্প বানানোর একটা চল ছিল। নির্মল মজার সব গল্প। পরিসংখ্যানের বন্ধুদের নিয়ে গল্পটা ছিল এরকম। শুকনো মৌসুমে নদীর ধারে এক ভদ্রলোক বসে আছেন। তাঁকে এসে আরেক ভদ্রলোক জিজ্ঞেস করলেন ‘ভাই নদীতে পানি কতটুকু’? যাকে জিজ্ঞেস করলেন, তিনি পরিসংখ্যানের ছাত্র। তিনি জবাব দিলেন ‘পানি গড়ে এক ফুট’। ভদ্রলোক নিশ্চিন্তে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নদীতে নেমেবিস্তারিত পড়ুন


কাউখালীতে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কাউখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও এমোনিয়া ব্যবহার করার অভিযোগে বিসমিল্লাহ বেকারি এবং রামিন বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে রামিন বেকারিকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার জরিমানা করা হয়। রবিবার দুপুরে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.বায়েজিদুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial