প্রধান সূচি

কাউখালীতে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কাউখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও এমোনিয়া ব্যবহার করার অভিযোগে বিসমিল্লাহ বেকারি এবং রামিন বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে রামিন বেকারিকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার জরিমানা করা হয়।
রবিবার দুপুরে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.বায়েজিদুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial