প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিশিষ্ট ব্যক্তিদের কবর জিহারত করলেন এমপি মহারাজ

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ শনিবার রাতে ভান্ডারিয়ার বিশিষ্ট ব্যক্তিদের কবর জিহারত করে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেছেন। তিনি প্রধানমন্ত্রীর মূখ্যসচিব তফাজ্জেল হোসেন মিয়ার মরহুম বাবা আজাহার উদ্দীন মিয়া, খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ফারুক হাওলাদার, আওয়ামী লীগ নেতা কাঞ্চল আলী জমাদ্দার, অ্যাডভোকেট বজলুর রশিদ মশরু’র কবর জেহারত করে দোয়া মোনাজাত করেন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফায়জুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক মন্টু, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধূরী, মেজবা উদ্দীন আরিফ, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
পরে সংসদ সদস্য হাওলাদার বাড়ী হাজী ফারুক হিফজুল কোরআন মাদ্রাসা ও ইসলামি কমপ্লেক্সের যান এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে মহিউদ্দিন মহারাজ শপথ গ্রহণের পর ভান্ডারিয়ায় এ প্রথম আসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial