প্রধান সূচি

পিরোজপুরে আদালত চত্বর থেকে পুলিশের মোটর সাইকেল চুরি

পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ফয়সাল নামের এক যুবক উক্ত মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দুই দিন পরে চোরাই মোটর সাইকেলসহ একাধিক মামলার আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুক শেখের ছেলে।
শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামী ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামী ফয়সালকে সনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে এবং আসামীর দেয়া তথ্য মতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial