প্রধান সূচি

পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর হামলায় নৌকার সমর্থক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহত

পিরোজপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হিরু’র ওপর হামলা করে তাকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। আহত হিরু পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সমর্থক।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাইজোরা নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের (ঈগল প্রতীক) কর্মী সমর্থকরা তার (হিরু) ওপর হামলা মারধর করে। পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হিরু ওপেন হার্ড সার্জারী করা অসুস্থ রোগী।
আহত হিরু’র মেয়ে তাসমিমা ইসলাম মিম জানান, তার আব্বা পিরোজপুর শহর থেকে বাসায় আসার পথে বাড়ির কাছেই তাকে মারধর এবং লাথি মেরে রাস্তায় ফেলে রাখে।
নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সিকদার চান জানান, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সন্ত্রাসী বাহিনী জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের ওপর হামলা করে তাকে মারধর করে আহত করেছে। হিরু’র কিছুদিন আগে ওপেন হার্ড সার্জারী করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাই নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial