পিরোজপুরের ৩টি আসনে প্রতীক পেলেন ১৯ প্রার্থী
পিরোজপুরের ৩টি আসনে ১৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল (সাইদুর রহমান) ঈগল প্রতীক, মো. নজরুল ইসলাম (জাতীয়পার্টি-এরশাদ) লাঙ্গল ও মো. ইয়ার হোসেন রিপন (তৃনমূল বি.এন.পি) সোনালী আঁশ প্রতীক।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) প্রার্থী বর্তমান এমপি ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক, মো. মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট) মাছ প্রতীক, মো. ছগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক, মো. জাকির হোছাইন (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ) ফুলের মালা প্রতীক, মোহা: মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি) একতারা প্রতীক এবং আবুল বাসার (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) আম প্রতীক।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টি-জাপা (এরশাদ) প্রার্থী মো. মাশরেকুল আজম রবি লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা ডা. মো. রুস্তুম আলী ফরাজী ঈগল, মো. শহীদুল ইসলাম (বাংলাদেশ তরীকত ফেডারেশন-বিপিএফ) ফুলের মালা প্রতীক, মো. আমির হোসেন (ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি), আম প্রতীক, মো. শামীম শাহনেওয়াজ (স্বতন্ত্র) কলাম ছড়ি প্রতীক, মো. জাসেম মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ছড়ি প্রতীক, হোসাইন মোশারফ সাকু (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক এবং মো. শহিদুল ইসলাম স্বপন (বাংলাদেশ কল্যাণ পার্টি) হাতঘড়ি প্রতীক।
