প্রধান সূচি

পিরোজপুর-২ আসন

মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারে আবেদনের শঙ্কা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারের জন্য একটি চক্র রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কার্যালয়, বিভাগীয় আঞ্চলিক কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিতভাবে জানিয়েছেন।
মহিউদ্দিন মহারাজের লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তার (মহিউদ্দিন মহারাজ) প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন এবং তার প্রার্থীতা বহাল রাখা হয়েছে। কিন্তু পিরোজপুর-২ আসনের প্রতিপক্ষ গ্রæপ তার স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারের দিন ১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন দাখিল করতে পারে বলে চিঠিতে শঙ্কা প্রকাশ করেছেন মহিউদ্দিন মহারাজ।
তাই এই চক্রান্ত থেকে পরিত্রাণ পেতে তিনি রিটার্নিং কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি স্বশরীরে উপস্থিত না হওয়া পর্যন্ত তার পক্ষে কোন ধরণের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন বা অন্য কোন আবেদন গ্রহণ না করতে তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল ঘোষ। তবে মহিউদ্দিন মহারাজ ছাড়া এ আসনের আরেক শক্তিশালি প্রার্থী হলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। ইতিমধ্যেই আওয়ামী লীগ থেকে এই আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টি (জেপি)কে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে বলেও ঘোষণা দিয়েছে দলটি। তাই পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর সাথে মূলত: প্রতিদ্ব›িদ্বতা হবে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের। এজন্য আনোয়ার হোসেন মঞ্জু বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যেই বিভিন্নভাবে মহিউদ্দিন মহারাজের প্রার্থীতা প্রত্যাহারের জন্য চেষ্টা করেছেন বলে জানা গেছে।
তবে শেষ পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু তা করতে ব্যর্থ হওয়ায় একটি চক্র তার (মহারাজ) স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহার করার অপচেষ্টা করতে পারে বলে নির্বাচন কর্মকর্তাদের কাছে ওই চিঠি দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মহিউদ্দিন মহারাজ। কোনভাবেই তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা আওয়ামী লীগের এই যুগ্ন সাধারণ সম্পাদক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial