Saturday, December 16th, 2023
পিরোজপুর-২ আসন
মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারে আবেদনের শঙ্কা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারের জন্য একটি চক্র রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কার্যালয়, বিভাগীয় আঞ্চলিক কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিতভাবে জানিয়েছেন। মহিউদ্দিন মহারাজের লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তার (মহিউদ্দিন মহারাজ) প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন এবং তারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত
শ্রদ্ধা আর ভালোবাসায় পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ^র ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলাবিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবস উপলক্ষে
ভান্ডারিয়ার ১শ’ প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় ১শ’ প্রতিবন্ধি পেল হুইল চেয়ার। উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এবং তার প্রতিষ্ঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে শনিবার স্থানীয় বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক মাঠে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন আরাফাত রানা, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু, অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, এনামুল করিম পান্না, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারবিস্তারিত পড়ুন
আজ বিজয়ের দিন : আজ গর্বের দিন
আজ ১৬ ডিসেম্বর। আজ মহান বিজয় দিবস। আজ আমাদের গর্বের দিন। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে।বিস্তারিত পড়ুন
