মহান বিজয় দিবস উপলক্ষে
ভান্ডারিয়ার ১শ’ প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় ১শ’ প্রতিবন্ধি পেল হুইল চেয়ার। উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এবং তার প্রতিষ্ঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে শনিবার স্থানীয় বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক মাঠে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন আরাফাত রানা, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু, অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, এনামুল করিম পান্না, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবস পালন ও বর্ণাঢ্য আয়োজনের জন্য মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনে ৫ হাজার করে মোট ২০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।
