নাজিরপুরে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
জেলার নাজিরপুর উপজেলায় ডোবা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাজিরপুর-ঢাকা সড়কের চালিতাবাড়ি নামক স্থানে রাস্তার পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মো. কামরুজ্জামান কাজী জানান, বৃহস্পতিবার বৃদ্ধকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন। ধারণা করা হচ্ছে সে মানসিক প্রতিবন্ধি।
নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Please follow and like us:
« বশেমুরবিপ্রবিপির প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অস্তিত্ব সংকটে যখন জাতীয় পার্টি »
