Friday, December 15th, 2023
সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেওয়ার আহ্বান
সাম্রাজ্যবাদী শক্তি রুখে দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) পায়রা আয়োজিত সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। ”দেশ আমার,সিদ্ধান্ত আমার,নির্ভয়ে চলো বাংলাদেশ” শ্লোগান নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পীসমাজ। তাদের সাথে সহযোগিতায় রয়েছে ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতেবিস্তারিত পড়ুন
সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৪ কোটি ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার যোগ হওয়ার আগেই বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ খানিকটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ বেড়ে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উঠেছে। সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রিজার্ভ ৪ কোটি ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক অর্থনীতির প্রধান সূচকগুলোর পাশপাশি রিজার্ভের এই তথ্য প্রকাশ করেছে। প্রতি সপ্তাহের দিন বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত অক্টোবর মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ৫ দশমিক ৫২বিলিয়ন ডলার খরচ হয়েছে। সে হিসাবে বিপিএম-৬ হিসাবের ১৯ দশমিকবিস্তারিত পড়ুন
অর্থনীতির চাকা সজোরে ঘুরছে, টাকার মান বেড়েছে
এক মাসের কম সময়ের ব্যবধানে তিন দফায় ডলারের দর কমেছে এক টাকা। অর্থাৎ ধীরে ধীরে হলেও বাংলাদেশের টাকার মান বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট থেকে উন্নতির সম্ভাবনা দেখছে। সংস্থাটি মনে করছে, আগামীতে মূল্যস্ফীতির হার বর্তমানের তুলনায় কমবে। সেইসঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। বাংলাদেশ ব্যাংকও আশা করছে—চলতি ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে আইএমএফ’র দ্বিতীয় কিস্তির এক দশমিক ৩১ বিলিয়ন ডলার। দীর্ঘ সময় পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়নবিস্তারিত পড়ুন
অস্তিত্ব সংকটে যখন জাতীয় পার্টি
‘জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা সবসময়ই অনিশ্চয়তায়’ বিষয়টি যে কত সত্য তা আজকের (সোমবারের) বেশিরভাগ গণমাধ্যমের শিরোনাম দেখলেই বোঝা যায়। যেমন ধরুন ‘‘জাপার সঙ্গে আ.লীগের টানাপোড়েন হবে, এমনটি নয় : কাদের’; ‘আ.লীগ-জাপা ফের বৈঠক দু-একদিনের মধ্যে জাতিকে একটি পরিচ্ছন্ন ধারণা দিতে পারব : নাছিম’; ‘স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন জি এম কাদের’; ‘আ. লীগ-জাপা সন্দেহে আটকে আছে সমঝোতা’; ‘জয়ের নিশ্চয়তা চায় জাপা, চাপে রাখছে আ’লীগ’; ‘নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসেনি জাতীয় পার্টি’; ‘জাতীয় পার্টির নির্বাচনে থাকা না-থাকা নিয়ে শঙ্কা’; ‘জাতীয় পার্টি ঘিরে নাটকীয়তা’। পাঠক নিশ্চয়ই বুঝতে পারেন এখনকারবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
জেলার নাজিরপুর উপজেলায় ডোবা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাজিরপুর-ঢাকা সড়কের চালিতাবাড়ি নামক স্থানে রাস্তার পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গ্রাম পুলিশ মো. কামরুজ্জামান কাজী জানান, বৃহস্পতিবার বৃদ্ধকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন। ধারণা করা হচ্ছে সে মানসিক প্রতিবন্ধি। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বশেমুরবিপ্রবিপির প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিপি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন সভায় সভাপতিত্ব করেন। সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে ডা. রুস্তম আলী ফরাজী এমপি, অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মো. মাসুম, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, মো. আমিরুল ইসলাম, ইসহাক আলী খান পান্না ও আসলাম সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. অলক কুমার সাহা। সভার নির্ধারিত অলোচ্যসূচিরবিস্তারিত পড়ুন
