প্রধান সূচি

প্রতারণা করে বিয়ের নাটক : পর্ণগ্রাফি আইনের মামলায় আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতারণা করে বিয়ের নাটক করে স্ত্রী দাবী করে এক প্রতারক কলেজ ছাত্রীর পিতার বাড়ীতে স্ত্রীকে নিতে আসে। এ ঘটনায় কলেজ ছাত্রী সাদিকা আকতার বাদী হয়ে পুলিশকে অভিযোগ করলে পুলিশ প্রতারক নুরুল আমিন শেখ (৩৭)কে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম মেয়ের পিতার বাড়ী থেকে তাকে আটক করে। এ ঘটনায় কলেজ ছাত্রী সাদিকা আকতার (২৫) বাদী হয়ে প্রতারক নুরুল আমিন শেখকে আসামী করে পর্ণগ্রাফি আইনে ইন্দুরকানী থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় নুরুল আমিন শেখকে আটক করে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে নুরুল আমিন শেখ দুই সন্তানের জনক। নিজের বিয়ে গোপন করে কয়েক মাস আগে ঢাকা আশুলিয়া এলাকায় থাকা কালে পাশে থাকা কলেজ ছাত্রী সাদিকা আকতারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার বিয়ের খবর জেনে তার সাথে সাদিকা আকতার সম্পর্ক ছিন্ন করে। কিন্তু সাদিকাকে বিয়ে করেছে বলে তার স্বাক্ষর জাল করে নোটারী করে তাকে স্ত্রী দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্রিকায় কলেজ ছাত্রীর ছবি ছাড়িয়ে দেয় এবং বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে স্ত্রীকে আটকে রাখার অভিযোগে গত ১০ অক্টোবর মামলা করেন। ওই মামলা গত ২ নভেম্বর কলেজ ছাত্রীর জবানবন্দীতে খারিজ করে দেয় আদালত।
পরে প্রতারক নুরুল আমিন কলেজ ছাত্রীর স্বাক্ষর জাল করে বিয়ের নোটারী করে কলেজ ছাত্রীর বাড়ীতে স্ত্রী এসে দাবী করে করলে তাকে পুলিশ আটক করে।
কলেজ ছাত্রী সাদিকা আকতার জানান, আমার স্বাক্ষর জাল করে প্রতারণা করে বিয়ের নাটক সাজিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি প্রচারসহ আমাকে নানাভাবে হয়রানী করায় প্রতারক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেছি।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতারণা করে স্ত্রী দাবী করা কলেজ ছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোভনীয় ছবি প্রচারসহ নানা অভিযোগে পর্ণগ্রাফি আইনের মামলায় নূরুল আমিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial