পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরিক্ষায় ফেল করায় অশ্রæতা ঘরামী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।
অশ্রæতা ঘরামী উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর মেয়ে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন।
নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, রবিবার সকালে পরীক্ষার ফলাফল জানতে অশ্রæতা কলেজে যায়। ফলাফলে সে ফেল করার খবর পান। পরে সে বাড়িতে এসে ঘরের পিছনের একটি আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার বাবা পেশায় একজন কৃষক।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুর বলেন, নিহত ওই কলেজ শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ছিল। তিনি উচ্চতর গণিতে ফেল করেছে। কিভাবে বা কি কারণে সে ফেল করলো হয়তো সেই ক্ষোভে ও কষ্টে আত্মহত্যা করেছে পারেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
