প্রধান সূচি

Sunday, November 26th, 2023

 

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরিক্ষায় ফেল করায় অশ্রæতা ঘরামী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। অশ্রæতা ঘরামী উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর মেয়ে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, রবিবার সকালে পরীক্ষার ফলাফল জানতে অশ্রæতা কলেজে যায়। ফলাফলে সে ফেল করার খবর পান। পরে সে বাড়িতে এসে ঘরের পিছনের একটি আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার বাবা পেশায় একজন কৃষক। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুরবিস্তারিত পড়ুন


পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজকে দলীয় প্রার্থী করার দাবীতে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ (স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শো-ডাউন করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় তারা এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে নানান শ্লোগানও দেয়। রবিবার রাতে উপজেলার বাসষ্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আবারও মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। রবিবার সন্ধ্যায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিলাশ চত্ত¡রে পথসভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন


শেখ হাসিনাতেই আস্থা তরুণ প্রজন্মের

এখন আমরা যে অবস্থায় আছি গত ১০ বছর আগেও আমরা সেই অবস্থায় ছিলাম না। আগে আমরা বিদেশে মাটি কাটতে যেতাম, এখন আমরা বিদেশ থেকে রেমিট্যান্স আনি ডলারে, ফ্রিল্যান্সিং করেও আনি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, দেখেছি প্রধানমন্ত্রীর মতো মানুষ যিনি দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার পাশে সবসময় আমরা থাকবো। সেই থাকার চিন্তাটি আমরা করি, কারণ আমরা তরুণ এবং আমাদের কথাতে অনেক কিছু প্রভাব ফেলে। আমাদের উপর অনেকের আস্থা আছে। এভাবেই কথাগুলো বলছিলেন তরুণ প্রজন্ম যাদের অনুসরণ করেন- সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। নিজ নিজ অবস্থানে ভালো কাজ করা সোশ্যাল মিডিয়াবিস্তারিত পড়ুন


বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘স্নায়ুযুদ্ধে’ দুই পরাশক্তি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ভারত, চীন এবং রাশিয়া নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নানাবিধ চাপ প্রয়োগের চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ভিসানীতিসহ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মতো করে কেউ হস্তক্ষেপ করছে না। বেশিরভাগ বন্ধদেশ অভ্যন্তরীণভাবে আলোচনা করে সংকট সমাধানের তাগিদ দিয়েছেন। এই বিভাজন স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য তাদের। স্নায়ুযুদ্ধ হলো রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের বিরোধী ভূ-রাজনৈতিকবিস্তারিত পড়ুন


আস্থা রাখছেন বিদেশীরা, আসছে পর্যবেকক্ষক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক মনোভাবের পরিবর্তন হয়েছে বিদেশী পর্যবেক্ষকদের। প্রথম দিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে না আসার কথা জানালেও বেশির ভাগ বিদেশীরা সেই মত পাল্টেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কমনওয়েলথ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশ নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখন নিশ্চিত হয়েছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদেশিরা ভোটারদের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত হতে পেরেছেন। বিদেশী পর্য়বেক্ষকরা যাতে নির্বাচন পর্যবক্ষেণে আসতে না পারেন সে জন্য বিএনপি-জামায়াত জোটের তরফ থেকে বিদেশীবিস্তারিত পড়ুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরের ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠী উপজেলা) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। তবে পিরোজপুর-২ এবং পিরোজপুর-৩ আসনবিস্তারিত পড়ুন


পরিচ্ছন্ন রাজনীতি ও সাধারণ মানুষের আস্থা

বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি এবং সাধারণ মানুষের আস্থা একটি অপরটির পরিপূরক। ২০১০ সালের পর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক উন্নয়ন ঘটেছে এবং গণজাগরণের পাশাপাশি মানুষের আস্থা এবং সক্রিয় অংশগ্রহণের একটি নতুন দিক প্রতিষ্ঠিত হয়েছে। এরই ফলশ্রুতিতে রাজনীতি এবং সামাজিক পরিবর্তনের দিকে মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাংলাদেশে রাজনৈতিক উন্নয়নের সূচক পর্যালোচনা করলে বিষয়টি অধিকতর দৃশ্যমান হবে— বাংলাদেশের অর্থনীতিতে কৃষি, সড়ক ও পরিবহন, মানব সম্পদ খাতে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক ক্ষেত্র, বিনিয়োগ এবং উৎপাদন। বাণিজ্যিক সম্পর্ক এবং বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পগুলোর মাধ্যমে সমাজে পরিবর্তন ঘটেছে। এছাড়া বিদ্যুৎ ও শিক্ষা ক্ষেত্রেও বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


নারীর হাতে সমৃদ্ধ অর্থনীতি

ঔপনিবেশিক শাসন-শোষণে নিষ্পেষিত পূর্ব বাংলা, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়ে স্বাধীনতা লাভ করলেও পাকিস্তানি সামরিক শাসকদের নিষ্পেষণে জর্জরিত হতে থাকে এই অঞ্চলের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক বিকাশ। পাকিস্তানি শাসকদের সব বৈষম্য ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ‘বাংলাদেশ’-এর অভ্যুদয় ঘটে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু জাতির পিতা সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের উর্বর জমি, কৃষিজ সম্পদ ও কর্মক্ষমবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অনলাইনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সাবমিশনের প্রশিক্ষন অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম বিষয়ক এক প্রশিক্ষণ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনের পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রির্টানিং অফিসারের কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। সম্ভাব্য প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial