প্রধান সূচি

পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আবারও মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।
রবিবার সন্ধ্যায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিলাশ চত্ত¡রে পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ্জাক খান বাদশা, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম আউয়াল, জেলা আওয়ামী লীগ সদস্য গোপাল বসু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুলাহ, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, শ্রমিক নেতা আলমগীর হোসেন, নারী নেত্রী শিরিনা আফরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হাসান মামুন, রাসেল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল শেখ রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্রসহ রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।


শ ম রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দেওয়ায় রবিরার সন্ধ্যায় আন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান ও সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধ আ. লতিফ হাওলাদারে নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু করে ইন্দুরকানী বাজার ঘুরে আবার উপজেলা পরিষদ সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা কর্মী ও সমর্থকদের তারা মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, কৃষক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুহুল বাগা, জাতীয়পার্টি (জেপি)’র সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক’শ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী আসনের নাজিরপুর উপজেলায়ও এদিন সন্ধ্যায় শ ম রেজাউল করিমের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial