প্রধান সূচি

যারা মানুষের ঘরবাড়ি লুটপাট ও আগুন দেয় তারা ইসলামের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যারা ইসলামের বিধান সঠিকভাবে পালন করে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। ইসলামের জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলা ও উপজেলা সদরে সরকারি খরচে একটি করে মসজিদ করে দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে পিরোজপুরে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলার ইমাম ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের এক পঞ্চমাংশ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষিত এই বড় জনগোষ্ঠীকে পিছনে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তাদের কথা বিবেচনা করে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার একটি স্তরকে এমএ পাশের মর্যাদা দিয়েছে যার মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চাকরির সুযোগ পাবে।
ইসলামের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি ঢাকায় তবলিগ জামায়াতের জন্য কাকরাইলে সরকারি খরচে পার্ক ভেঙে মসজিদ এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা করে দিয়েছেন।
মন্ত্রী বলেন, ৭৪ সালে বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগদানের মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলেন এবং সে পথ ধরেই তার কন্যা ইসলামের খেদমত করে যাচ্ছেন।
তিনি বলেন, কিছু লোক ইসলামের অপব্যাখ্যা করে জঙ্গিবাদী কর্মকান্ডসহ নানা অপকর্ম করার চেষ্টা করছে। ৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিছু লোক ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের ঘরবাড়ি লুটপাট ও আগুন দিয়েছে, তারা ইসলামের শত্রæ। তাই কুরআন ও হাদীসের বিধান মেনে চলার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান মন্ত্রী। তিনি মাহফিলে আগত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে আরও বলেন-কোন মানুষ যদি পরিপূর্ণ কুরআন-সুন্নাহর সঠিক অনুসরণ করে তাহলে কেহ জঙ্গী বা সন্ত্রাসে পরিণত হতে পারে না। কেউ মাদক কারবারী, দখলবাজী, চরিত্রহীন হতে পারে না।
এ জাতীয় অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে প্রকৃত আলেম সমাজকে রুখে দাড়ানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলামের ঈমান-আকিদা মেনে জীবন চলতে হবে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্নফুলি টানেল, পাতাল রেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতু, পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জাতীয় গ্রীড সাব-স্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার, হাউজিং এষ্টেট, মডেল মসজিদ, মুক্তিযোদ্ধা যাদুঘর ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, শেখ কামাল আইটি ইনিস্টিটিউট, গৃহহীনদের শতভাগ আবাসন, জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতিকরণ ও অক্সিজেন প্লান্ট, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসসহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে। এজন্য দরকার সরকারের ধারাবাহিকতা। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
উপজেলার জামিয়া আরাবিয়
সাতেকাছেমিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী মাটিভাঙ্গা বাজার সংলগ্ন মিনি ডাকবাংলো নির্মান কাজের উদ্বোধন, উপজেলার মাটিভাংঙ্গা মহাবিদ্যালয় প্রঙ্গণে নব-নির্মিত দৃষ্টিন্দন শহীদ মিনার উদ্বোধন, মাটিভাংঙ্গা মহাবিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। বিকেলে তিনি মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে সরকারের উন্নয়ন জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial