Saturday, November 11th, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের, মানুষের ও ইসলামের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু তার সল্প সময়ের শাসনামলে ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ ও ইসতিমার জন্য জমি বরাদ্ধ, ওয়াইসি সম্মেলনে যোগদান, করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারই পথ অনুস্মরণ করে দেশের, মানুষের ও ইসলামের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার সকালে স্বরূপকাঠিতে উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনিবিস্তারিত পড়ুন
যারা মানুষের ঘরবাড়ি লুটপাট ও আগুন দেয় তারা ইসলামের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যারা ইসলামের বিধান সঠিকভাবে পালন করে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। ইসলামের জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলা ও উপজেলা সদরে সরকারি খরচে একটি করে মসজিদ করে দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে পিরোজপুরে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলার ইমাম ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের এক পঞ্চমাংশ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষিত এই বড়বিস্তারিত পড়ুন
পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই , আলোচনায় শিক্ষকরা
দেশে রাজনৈতিক অস্থিরতার পেছনে আছে আন্তর্জাতিক চক্র। তাতে এখন চলছে অন্যরকম রাজনীতি। অতীতের মতো বাংলাদেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। অসাংবিধানিক পদ্ধতিতে ফিরে যাওয়ার জন্য দেশ স্বাধীন করা হয়নি। তাই বাংলাদেশে এখন পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। কারণ উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ। সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারি না আমরা বলে জানিয়েছেন দেশের শিক্ষকরা। শনিবার (১১ নভেম্বর) ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির’প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তারা। এডুকেশেন রিসার্চ এন্ড ডেভেলমেন্ট ফোরাম বাংলাদেশ (ইআরডিএফবি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউিটে এই মতবিনিময় সভারবিস্তারিত পড়ুন
এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা: কৃষি উৎপাদন ও অর্থনীতি আসবে স্বস্তি
দ্রুত ফসল উৎপাদনের জন্য ইউরিয়া বহুল ব্যবহৃত রাসায়নিক সার, গাছের সবুজ অংশের বৃদ্ধিতে এর ভূমিকা প্রধান। সবচেয়ে বেশি প্রয়োগ হয় ধান, গম, ভুট্টা চাষের জমিতে। পৃথিবীতে যত ইউরিয়া উৎপাদন হয় তার প্রায় ৯০ শতাংশ ব্যবহার কৃষিক্ষেত্রে। কারখানাটি দেশের কৃষি উৎপাদন, কৃষি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক অবদান রাখবে। মাটিতে (ইউরিয়া) নাইট্রোজেন পুষ্টি উপাদানের ঘাটতি হলে ক্লোরোফিল সংশ্লেষণের হার কমে যায়। ফলে ফসলের স্বাভাবিক সবুজ বর্ণ হারিয়ে ফেলে। পাতার আকার ছোট হয় এবং শাখা প্রশাখার বৃদ্ধি হ্রাস পায়, ফলে গাছ খর্বাকার হয় এবং ফলনে বিপর্যয় ঘটে। তাই কৃষিতে ইউরিয়ার গুরুত্ব অপরিসীম। নরসিংদী জেলারবিস্তারিত পড়ুন
আমাদের সোনালি আঁশ ও আগামীর অর্থনীতির সোপান
পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসনামলেই অনুধাবন করেছিলেন ‘পাটের গবেষণায় বিশেষ গুরুত্বারোপ এবং পাট উৎপাদনের হার বৃদ্ধি করা হলে জাতীয় অর্থনীতিতে পাট সম্পদ সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে’। বিশ্বব্যাপী আঁশ উৎপাদনকারী ফসল হিসেবে তুলার পরেই পাট ও পাট জাতীয় আঁশ ফসলের অবস্থান। বিশেষত, সোনালি আঁশ খ্যাত ‘পাট’-এর সঙ্গে বাঙালি সংস্কৃতির সম্পর্ক অনেক গভীর। বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা অপরিসীম। পরিবেশবান্ধব তন্তু (ফাইবার) হিসেবে পাটের চাষ ও পাট পণ্যের ব্যবহার দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে সামনে রেখে বর্তমান সরকারবিস্তারিত পড়ুন
বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ভারতের
নির্বাচন বা উন্নয়ন একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে। এতে ভারত কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে দিল্লি। সব মিলিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে বর্তমান মার্কিন নীতি এ অঞ্চলে চীনের আধিপত্য বাড়াবে বলে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে নয়াদিল্লির পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়। শুক্রবার দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু বৈঠক’ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন
শিয়ালকাঠীতে একটি রাস্তাও কাঁচা থাকবে না : মহিউদ্দিন মহারাজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, শিয়ালকাঠী ইউনিয়নে একটি রাস্তাও কাঁচা থাকবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে শিয়ালকাঠী ইউনিয়কে স্মার্ট ইউনিয়ন হিসাবে রূপান্তর করবো। শুক্রবার বিকেলে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইনিয়ন পরিষদ মাঠে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা দেশে ব্যাপকবিস্তারিত পড়ুন
