অবরোধের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে পিরোজপুরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

এদিকে, পিরোজপুর সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নির্দেশে অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
