পিরোজপুরের বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন বরিশাল রেঞ্জের ডিআইজি’র
পিরোজপুরের স্বরূপকাঠি, মঠবাড়িয়া উপজেলাসহ জেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান বিপিএম-সেবা পিপিএম। তিনি সোমবার গভীর রাত পর্যন্ত পিরোজপুর সফরকালে এসব মন্দির পরিদর্শন করেন।
সোমবার গভীর রাতে স্বরূপকাঠি পৌঁছালে উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার কেন্দ্রীয় মন্দিরে তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, ওসি মো. গোলাম সরওয়ার প্রমুখ। এর আগে রাতে তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজারীদের উদ্দেশ্যে ডিআইজি মো. জামিল হাসান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ যে যার ধর্ম নির্বিঘেœ পালন করবে। যার শান্তি রক্ষায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। আমরা গর্ভ করে বলতে চাই বরিশাল বিভাগের কোথাও পূজা উদযাপনে কোন সমস্যার সৃষ্টি হয়নি। বর্তমান সরকারের পলিসি ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ কাজ সফল করতে পুলিশ বাহিনীর সদস্যরা সফল হয়েছে। পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদেরকেও ধন্যবাদ জানাতে হয়।
