প্রধান সূচি

Tuesday, October 24th, 2023

 

ঘূর্ণিঝড় ‘হামুন’র অগ্রভাগ উপকূলে

ঘূর্ণিঝড় ‘হামুন’র অগ্রভাগ কক্সবাজারের উপকূলে আঘাত হানা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে উপকূলের কয়েকটি জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, প্রবল ঘূর্ণিঝড়টির মূল অংশ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা নাগাদ উপকূল অতিক্রম করার কথা। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলে দমকা-ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায়বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় পিরোজপুর জেলা সদরসহ জেলার ৭টি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্যোগ মোকাবেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলায় ৪০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হচ্ছে। সিপিপি’র ২৪০০ স্বেচ্ছাসেবক, যুব রেডক্রিসেন্টের ২৮০জন স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন এনজিও’র অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। সরকার ও রেড ক্রিসেন্টের তহবিলে সাড়ে আট লাখ টাকা নগদ অর্থ, কম্বল, ৫০ বান্ডিল ঢেউটিন, ৪১২ মেট্রিক টন চাল আপতকালীন মজুদ রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


মোড়লের ক্ষমতা আর নেই , বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

ইতিহাস বলছে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের স্বভাব বেশ পুরনো। বিভিন্ন দেশে জাতি গঠনের নামে যুক্তরাষ্ট্র স্বতঃপ্রণোদিত হয়ে নিজের কাঁধে দায়িত্ব নিতো। ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর এই মোড়লের হাতে নতুন হাতিয়ার তুলে দেওয়া হয়। আর তাতে আফগানিস্তান মিশনের নামে বিভিন্ন দেশে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অবশ্য সেখানে টানা ২০ বছর লিপ্ত থেকে বিফল হওয়ার পর তার আর জাতিগঠনে দায়িত্ব পালন করে না। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার নামে বিভিন্ন দেশে আগ্রাসনে সহায়তা দেয়। তবে তাতেও এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি যুক্তরাষ্ট্র। তার অন্যতম উদাহরন ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। ১৯৯১ সালে স্নায়ু যুদ্ধের পরবিস্তারিত পড়ুন


পশ্চিমা গণমাধ্যম বাকস্বাধীনতার নামে ইসরায়েলের পক্ষপাত করছে

বিস্মিত হতে হয় পশ্চিমা গণমাধ্যমে ইসরাইলের পক্ষে প্রচারণা দেখে। চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত নিয়ে পশ্চিমা গণমাধ্যমের একতরফা প্রতিবেদনে হতবাক ও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদেরাও। তাদের ক্ষোভের কারণ, গণমাধ্যমগুলো কেবল ইসরায়েলের বয়ান তুলে ধরছে। সেইসব প্রতিবেদনে ফিলিস্তিনের কথা নেই। এসব নিয়ে প্রায় ৩১৩ শিক্ষাবিদ পশ্চিমা গণমাধ্যমের উদ্দেশে একটি খোলাচিঠিও লিখেছেন। কারা এই শিক্ষক? তারা কিন্তু ফিলিস্তিনি জনগণের পাশে নেই। এই দেশগুলো ফিলিস্তিনিদের ওপর হওয়া এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মুখ খুলছে না। সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে যারা বিবৃতি দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এবং তাঁদের বেশির ভাগই ফিলিস্তিন ও ইসরায়েলি বংশোদ্ভূত। এইবিস্তারিত পড়ুন


নির্বাচনকে সামনে রেখে কৌশল ঠিক করছে তৃণমূলের বিএনপি নেতারা

নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে বিরোধ এখন তুঙ্গে। দলটির ভিতরে এক পক্ষ চায় নির্বাচনে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে অন্যপক্ষ চায় নির্বাচন বর্জন করতে। এরই মধ্যে বিএনপির একাধিক নেতা যারা দীর্ঘদিন ধরে দলের ভিতরে কোণঠাসা তারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রয়োজনে তারা দল থেকে বের হয়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করে কিংবা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনে প্রার্থী হওযার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। যদিও কেউ প্রকাশ্যে এখনও এই আলাপ করতে চান না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিএনপিতে বছরের পর বছরবিস্তারিত পড়ুন


ব্রাসেলস সম্মেলন : টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠকে অংশ নিতে বেলজিয়াম রওনা হয়েছেন। এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) একটি কৌশলগত ও রাজনৈতিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান সেই লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। এবারই এই ফোরাম প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করতে বসছে। ফোরামের প্রথম বৈঠকের প্রতিপাদ্য উল্লেখ করা হয়েছে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে একসঙ্গে শক্তিশালী হওয়া’। উল্লেখ্য, চীনের ‘রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ’ এর প্রতিক্রিয়া হিসাবে ২০২১ সালে ইউরোপিয়ান ইউনিয়ন গ্লোবাল গেটওয়েবিস্তারিত পড়ুন


এখন আনন্দে লেখাপড়া শুরু হচ্ছে শিশুদের

শিক্ষা গ্রহণের সুযোগ শিশুর মৌলিক অধিকার । এটা শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ করে। এজন্য শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে তার ভিত্তি। কাজেই সব শিশুর শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। বৃটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত এদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা খুবই অবহেলিত ছিল। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধুর সরকার শত প্রতিকুলতা সত্ত্বেও প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ৩৬,১৬৫টি প্রথমিক বিদ্যালয়কে ১,৫৬,৭২৪ জনবলসহ জাতীয়করন করেন। শিক্ষার ইতিহাসে এ ছিল এক যুগান্তকারী ঘটনা। তিনি বুঝতে পেরেছিলেন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া একটি দেশের অস্তিত্ব টিকিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরের বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন বরিশাল রেঞ্জের ডিআইজি’র

পিরোজপুরের স্বরূপকাঠি, মঠবাড়িয়া উপজেলাসহ জেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান বিপিএম-সেবা পিপিএম। তিনি সোমবার গভীর রাত পর্যন্ত পিরোজপুর সফরকালে এসব মন্দির পরিদর্শন করেন। সোমবার গভীর রাতে স্বরূপকাঠি পৌঁছালে উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার কেন্দ্রীয় মন্দিরে তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, ওসি মো. গোলাম সরওয়ার প্রমুখ। এর আগে রাতে তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজারীদের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ‘হামুন’

১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ

প্রবল ঘূর্ণিঝড় ‌‘হামুন’ এর প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় ১০ জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এছাড়া উপকূলীয় এসব জেলার কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি জানান, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ (Hamoon) উত্তরপূর্ব দিকে অগ্রসরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial