বাগেরহাট পুনাকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ
বাগেরহাটে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে এ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। এসময় অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনা কাটা করেন। পরে দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন ডা. জিনিয়া চৌধুরী। খাবার বিতরন শেষে শিশুদের আপ্যায়নে আথিতেয়তা গ্রহন করে তাদের সাথেই দুপুরের খাবার খান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানা, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এডভোকেট শরিফা খানম উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« রেমিটেন্স বাড়ছে, ২০ দিনে এলো ১২৫ কোটি ডলার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ »
