প্রধান সূচি

Monday, October 23rd, 2023

 

বাগেরহাট পুনাকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

বাগেরহাটে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে এ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। এসময় অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনা কাটা করেন। পরে দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন ডা. জিনিয়া চৌধুরী। খাবার বিতরন শেষে শিশুদের আপ্যায়নে আথিতেয়তা গ্রহন করে তাদের সাথেই দুপুরের খাবার খান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানা, বাগেরহাট সদর উপজেলাবিস্তারিত পড়ুন


রেমিটেন্স বাড়ছে, ২০ দিনে এলো ১২৫ কোটি ডলার

দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়তে শুরু করেছে। গত সেপ্টেম্বরে নিম্নমুখী সূচকের পর অক্টোবর মাসও শুরু হয়েছিল সেই ধারায়। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে আশার আলো দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক রবিবার রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি অক্টোবর মাসে প্রথম ২০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১২৫ কোটি (১.২৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন। প্রতিদিনের গড় হিসাবে এসেছে ৬ কোটি ২৫ লাখ ডলার। মাসের বাকি ১১ দিনে এই হারে আসলে মাস শেষে মোট রেমিটেন্সেরবিস্তারিত পড়ুন


ফখরুলের মুখে অসাম্প্রদায়িকতার গল্প ! গালগল্প হয়ে যাচ্ছে না?

পত্রিকায় খবর পড়ছিলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানানোর সময় নানা অসাম্প্রদায়িকতার গল্প বলছেন। একসময় তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষ সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম সবাই এক সঙ্গে মুক্তিযুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে এবং দেশ স্বাধীন করেছে। বিএনপির লক্ষ্য কোন ধর্ম নয়, বর্ণ নয়, কোনো সম্প্রদায় নয়, দেশের মানুষের জন্য সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করা। একটি দলের মহাসচিব কী বলেন, শেষ পর্যন্ত পড়ার ইচ্ছে ছিল। তাই তাঁর আগের কথাগুলো তাদের কাজেরবিস্তারিত পড়ুন


প্রাথমিক শিক্ষায় বেড়েছে বিদ্যালয় ও শিক্ষার্থীর সংখ্যা, কমেছে ঝরে পড়ার হার

গত ১৫ বছরে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের অগ্রগতি হয়েছে। কমেছে ঝরে পড়া শিশুর সংখ্যা। বেড়েছে ভর্তির হার। শতভাগ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষা উপবৃত্তি ব্যবস্থা চালু করার মত সাফল্য আছে এই দেড় দশকে। প্রাক-প্রাথমিক কার্যক্রম চালু করা ছিলো একটা বড় সাফল্য। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ১২ গুণ। শিক্ষার্থীর পাশাপাশি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনে বলা হচ্ছে, শিক্ষার্থী বাড়ার পাশাপাশি বছরের পর বছর অবহেলিত প্রাথমিক শিক্ষার উন্নযনে নিয়োগ দেয়া হয়েছে বিপুল সংখ্যক শিক্ষক। আগেবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরে গুরুত্ত্ব পাবে একাধিক বিষয়

মঙ্গলবার ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে বেলজিয়াম যাচ্ছেন তিনি। দেশে সাধারণ নির্বাচনের আগ মুহুর্তে প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনতিক, অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশ বিরোধী বিভিন্ন মহল ও গোষ্ঠি থেকে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যে ভুল বার্তা দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ সম্পর্কে ইইউ’র মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে তার পরিবর্তন ঘটবে। ইইউ’র সঙ্গে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


টানেলের পথে শুরু হবে বাংলাদেশের নবযাত্রা

স্বপ্ন নিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটি উক্তি আমার খুবই প্রিয়, ‘স্বপ্ন সেটা নয়, যেটা আপনি ঘুমিয়ে দেখেন। স্বপ্ন হলো সেটা, যেটা আপনাকে ঘুমাতে দেয় না।‘ বলা হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু স্বপ্ন দেখতে হবে আপনার যোগ্যতা, দক্ষতা, অধ্যবসায় আর পরিশ্রমের সমান্তরালে। স্বপ্ন দেখলেই হবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আপনি স্বপ্ন দেখলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু স্বপ্ন দেখার পর বাসায় বসে থাকলেন। তাহলে আপনার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। স্বপ্ন পূরণের জন্য সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে। আরবিস্তারিত পড়ুন


২৮ অক্টোবর নিয়ে কঠোর অবস্থানে র‌্যাব ও পুলিশ

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে আইনশৃংখলাবাহিনী। মহাসমাবেশের নামে কোনো ধরণের অরাজক পরিস্থিতির তৈরি করলে শক্তি প্রয়োগের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রধারীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সে জন্য পূজা শেষে নিরাপত্তাচৌকিতে তল্লাশি এবং ঢাকার হোটেল ও মেসে অভিযান জোরদার করা হয়েছে। বিএনপির মহাসমাবেশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মাঠে থাকার ঘোষণায় ২৮ অক্টোবরকে ঘিরে এক ধরণের উত্তাপ তৈরি হয়েছে রাজনীতিতে। বিশেষ করে রাজধানী ঢাকার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই আইনশৃংখলা বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানালো। ডিএমপি সূত্র জানিয়েছে, ২৮ অক্টোবর রাজধানী ঘিরে রাখবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial