প্রধান সূচি

মঠবাড়িয়ায় পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মঠবাড়িয়া পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ৭৬টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
আজ রবিবার বিকেলে মঠবাড়িয়া পৌরসভার হলরুমে মঠবাড়িয়া উপজেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, বর্তমান প্রশাসক মো. আরিফ-উল-হক, টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল চন্দ্র দাস, শিক্ষক নেতা সুমন্ত্র হাওলাদার সুমন, তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রভাষক রঞ্জন পাইক ও তুষখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল।
অনুষ্ঠানে উপজেলার ৭৬টি মন্ডপের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মহিউদ্দিন মহারাজ নিজস্ব তহবিল থেকে কেন্দ্রীয় হরিসভা ও শহরের দক্ষিণ বন্দর মন্দিরে ২৫ হাজার টাকা করে এবং বাকী মন্দিরগুলোতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial