প্রধান সূচি

কাউখালীর পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের অনুদান প্রদান

দুর্গা পূজা উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও পূজা মন্ডপে শুভেচ্ছা অনুদান বিতরণ করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ।
আজ সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলোক কুমার কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকির রহমান, অধ্যাপক সঞ্জিত কুমার সাহা প্রমুখ।
সভা শেষে উপজেলার ৪৩টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা অনুদান বিতরণ করেন মো. মহিউদ্দিন মহারাজ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মহিউদ্দিন মহারাজ বলেন, এ দেশকে উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ পরিণত করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial