প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হচ্ছে অস্বচ্ছল মানুষের শেষ আশ্রয়স্থল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, এ দেশের অস্বচ্ছল, অসহায়, দুস্থ সহায় সম্বলহীন নারী-পুরুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের মমতা দিয়ে তিনি দেশের প্রতিটি মানুষকে যেমন ভালবাসেন ঠিক তেমনি তাদের সুখ-দু:খ নিজেও ভাগ করে নেন। একজন মানুষকেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে দেওয়া যাবে না- এই চিন্তা-চেতনা নিয়েই তিনি অসচ্ছল রোগাক্রান্তদের সু-চিকিৎসা প্রদানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেন।
মন্ত্রী রবিবার তার নির্বাচনী এলাকা পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, সহকারী পরিচালক ইব্রাহীম খলিলসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ১৩৬ জন রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ এলাকার সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীসভার একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে, দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের পদ্মা সেতু হত না, বেকুটিয়া সেতু হতনা, এই পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হত না, এখানে ২৫০ বেডের হাসপাতাল হত না। রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ব্রীজ-কালভার্ট যা কিছু হয়েছে সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের দক্ষিনাঞ্চলসহ দেশব্যাপী যে অবিষ্মরনীয় উন্নয়ন চলছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা না থাকলে এসকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। যেমন বন্ধ হয়ে গিয়েছিল হাজার-হাজার কমিউনিটি ক্লিনিক, পাটগাতি শেখ লুৎফর রহমান সেতুসহ অসংখ্য প্রকল্প।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial