৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে স্কুলছাত্রের নামে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী বোবা বাদী হয়ে মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ৪ বছরের শিশুকে আখ খাওয়ানো কথা বলে ঘরে ডেকে নেয় অভিযুক্ত স্কুলছাত্র। পরে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে স্কুলছাত্র পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় অভিযুক্ত শিশুর বাবার কাছে অভিযোগ দিলে তারা এ বিষয় আমলে নেননি। তাই বাধ্য হয়ে মামলা করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি আল মামুন জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Please follow and like us:
« পিরোজপুরের কলাখালীতে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া ভিসানীতি অবমাননাকর »
