প্রধান সূচি

বাগেরহাটে পৌর কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতার হাতে মারপিটের শিকার সাংবাদিক

বাগেরহাটে নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গেলে স্থানীয় শ্রমিক লীগ নেতা ও কাউন্সিলরের হাতে এক সাংবাদিক মারপিটের শিকার হয়েছেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
জানা গেছে, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক আলামিন খান সুমন খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে গাছ কাটা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক সুমনকে যেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে।
খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেয়। আহত সাংবাদিক সুমন বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিককে মারধরের ঘটনায় রাতে বাগেরহাট প্রেসক্লাবে জরুরী সভার আহবান করা হয়েছে। সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জ্ঞাপন ও শ্রমিক লীগ নেতার শাস্তি দাবি করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial