প্রধান সূচি

সমকাল প্রতিনিধি ছগির হোসেনের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

দৈনিক সমকালের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি ভান্ডারিয়া প্রেসক্লাবের সদস্য মো. ছগির হোসেনের মৃত্যুতে দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাবে এ দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, ছগির হোসেনের ছেলে সাদী মাহমুদসহ ভান্ডারিয়া প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সপির হোসেন মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial