প্রধান সূচি

বাগেরহাটে কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে বাগেরহাট মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বি.ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেড কোম্পানীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বাগেরহাটের বি.ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেড এ মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial