প্রধান সূচি

Monday, September 25th, 2023

 

বাংলাদেশের মৎস্য খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহী জাপান

বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিশেষ করে মৎস্য খাতে সহযোগিতা প্রদান ও বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছে জাপান। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ আগ্রহ ব্যক্ত করেন। সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ জাপান সফর, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পে জাপানের বিনিয়োগ, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে উভয়ের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়বিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রের নতুন ভীতি ব্রিকস সম্প্রসারণ ও শক্তিশালী চীনা বলয়

গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর কূটনীতির প্রিয় কৌশল হলো ‘নিষেধাজ্ঞা দেওয়া’। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ৯ হাজার ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ওই বছরই বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী আরও ৭৬৫টি নতুন নিষেধাজ্ঞা দেয়। বিভিন্ন সময়ে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় যে দেশগুলো পড়েছে, বৈশ্বিক আর্থ-সামাজিক ইনডেক্সে দেখা যায়, বৈশ্বিক উৎপাদনে তাদের অবদান প্রায় এক–পঞ্চমাংশ। এই উৎপাদনের ৮০ ভাগের দাবিদার আবার চীন। সাধারণত দেখা যায়, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো নিজেদের বড়ো ধরনের ক্ষতি ছাড়াই নিষেধাজ্ঞা প্রয়োগ করে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে বাগেরহাট মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বি.ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেড কোম্পানীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, বাগেরহাটের বি.ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেড এ মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,বিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রের এমন আচরণ গণমাধ্যমে ভীতির পরিবেশ তৈরি করবে

গণমাধ্যমেও মার্কিন ভিসানীতি : সাংবাদিক নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বাংলাদেশের গণমাধ্যমও মার্কিন ভিসানীতির বিধিনিষেধের আওতায় পড়তে পারে- পিটার হাসের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, এটা গণমাধ্যমে ভীতির পরিবেশ তৈরি করবে। এটা কোনোভাবেই কাম্য নয়। তারা বলছেন, গণমাধ্যম স্বাধীন সম্পাদকীয় নীতি নিয়ে চলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার ভিসানীতি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, এই ভিসানীতির আওয়াতায় পড়বেন সরকারি দল, বিরোধী রাজনৈতিক দল, বিচার বিভাগ, প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এমন ঘোষণার দুই দিনের মাথায় রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, এই ভিসানীতির বিধিনিষেধের আওতায় বাংলাদেশের গণমাধ্যমও আসতে পারে।বিস্তারিত পড়ুন


দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তির নামে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আইন বহির্ভূত

দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তির নামে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আইনবহির্ভূত দাবি বলে জানিয়েছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একজন দন্ডপ্রাপ্ত আসামিকে যদি এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে দেশের হাজার হাজার দন্ডপ্রাপ্ত আসামিরাও এরকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়াজ তুলবে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে শর্তসাপেক্ষে ২০২০ সালে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। ৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য আল্টিমেটামবিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোন দেশকেই দমাতে পারেনি, বাংলাদেশকে পারবে?

সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত সাড়ে তিন দশক ধরে পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক থেকে শুরু করে সিরিয়া, হালের ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও বাতাস দিচ্ছে তারা। মার্কিন সাম্রাজ্যবাদের এই থাবা থেকে বাদ যায়নি আফ্রিকার দেশগুলোও। যখন যেখানে নিজেদের স্বার্থের বিষয় এসেছে, সেখানেই যুক্তরাষ্ট্র নানান কৌশল আর ছলচাতুরি আশ্রয়ে হস্তক্ষেপ করেছে। জারি করেছে নানা ধরণের স্যাংশন বা নিষেধাজ্ঞা। সম্প্রতি বাংলাদেশের সাধারণ নির্বাচনের তিন মাস আগে জারি করলো ভিসা নীতি। বিশ্বের বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এটা তারা করেছে নিজেদের স্বার্থে এবং ভূ-রাজনৈতিক কারণে। শুধু তাই নয়, এর মাধ্যমে তারা বাংলাদেশের আভ্যন্তরীণবিস্তারিত পড়ুন


মার্কিন ভিসানীতি : মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী

রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাবেক-বর্তমান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও আগামী দিনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যুক্ত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ২৪ সেপ্টেম্বর ২০২৩, বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক অনুষ্ঠানে এই কথা বলেছেন। প্রশ্ন হলো, এতে কি গণমাধ্যম আর স্বাধীন থাকছে? স্বাধীনভাবে গণমাধ্যম কি তার ভূমিকা পালন করতে পারবে? সংবাদমাধ্যম গণমানুষ ও গণতন্ত্রের রক্ষাকবচ। এর প্রধান লক্ষ্য জনকল্যাণ নিশ্চিত করা। সুবিধা-অসুবিধার কথা তুলে ধরাসহ সার্বিক দিক বিবেচনায় গণমাধ্যম স্বাধীন ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস যখন বলেছেন, আগামী দিনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে তখনবিস্তারিত পড়ুন


নিখোঁজের ১০দিন মিলল যুবকের গলিত লাশ

পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের ১০দিন পর সৌরভ মিস্ত্রী (২৭) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী সদর ইউনিয়নের লাঙ্গুলি গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করেছে কাউখালী থানার পুলিশ। নিহত সৌরভ মিস্ত্রি কাউখালীর লাঙ্গুলি গ্রামের শংকর মিস্ত্রির ছেলে। সৌরভের পিতা শংকর মিস্ত্রি বলেন, গত ১৬ সেপ্টেম্বর সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বাড়ি ফিরে না আসলে তাকে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার করি। গত ১৯ সেপ্টেম্বর কাউখালী থানায় গিয়ে ওসি সাহেবকে অবগত করা হয়। কিন্তবিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে লড়েছে মার্কিন গণমাধ্যম

সাবেক স্টেট সেক্রেটারি ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ২০১৬ সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের তখনকার নির্বাচনে মার্কিন গণমাধ্যম বড় ধরনের প্রভাব বিস্তার করেছিল। অনেকেরই ধারনা ছিল ট্রাম্প জয়লাভ করবেন না, জনপ্রিয়তার দিক থেকে হিলারি ছিলেন এগিয়ে। বলা হয়, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের মিডিয়া বিতর্কিত ভুমিকা পালন করেছে। অতীতে কখনই মিডিয়ার এমন অবস্থান কেউ দেখেননি। কারণ অনেক মার্কিন পত্রিকা, টেলিভিশন চ্যানেল প্রকাশ্যেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নেয়। আর হিলারিকে একজন ত্রুটিপূর্ণ প্রার্থী হিসেবে তুলে ধরে, যা মার্কিন গণমাধ্যমের সুষ্ঠু নির্বাচনকেন্দ্রিক নিরপেক্ষতাকে প্রশ্নবিন্ধ করে। শুধু তাইবিস্তারিত পড়ুন


র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা জারির আহবান জানানো সেই সিনেটর ফেঁসে গেলেন ঘুষ কেলেঙ্কারিতে

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মেনেনডেজ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমক্র্যাটিক দলীয় সেনেটার বব মেনেনডেজ সেই ব্যক্তি যিনি রিপাবলিকান দলীয় সেনেটার টড ইয়াং এর নেতৃত্বাধীন সেনেটের আটজন সদস্য নিয়ে বাংলাদেশের RAB এর সিনিয়র কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাদের অভিযোগ ২০১৫ সাল থেকে RAB চারশোরও বেশি লোককে বিচার-বহির্ভূত ভাবে হত্যা করেছে। সেসময় পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial