প্রধান সূচি

বিএনপি জঙ্গিবাদ অগ্নি সন্ত্রাস ছাড়া কিছুই পারে না : স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি দেশে জঙ্গিবাদ ও ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না। তারা পারে না কোনো উন্নয়ন করতে। নির্বাচন এলে বিএনপি কীভাবে অগ্নিসন্ত্রাস করবে, দেশকে অচল কিংবা অন্ধকার করবে– এসব নিয়েই ব্যস্ত থাকে। এ দেশের মানুষ তা ভালো করেই বুঝে গেছে।

রবিবার বিকেলে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৫ কোটি ঢাকা ব্যয়ে ভবনটি  তৈরি হয়েছে।

দেশের মানুষ আর বিএনপির অন্ধকারে ফিরে যেতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ আলোকিত বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। এ দেশের মানুষ ভালো করে জানে, দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগের মূল শক্তি দেশের জনগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ প্রমুখ।

এর আগে মন্ত্রী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মন্ত্রী এদিন চরফ্যাসন সদরে জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, খাসমহল জামে মসজিদ, দৃষ্টিনন্দন বাস টার্মিনাল পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial