সমকালের ভান্ডারিয়া প্রতিনিধি সগীর হোসেনের ইন্তেকাল : দাফন সম্পন্ন
দৈনিক সমকাল পত্রিকার পিরোজপুরের ভান্ডারিয়া প্রতিনিধি মো. সগীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। বুধবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, অনার্স পড়ুয়া এক পুত্রসন্তান, মা-বাবাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর পোনে ২ টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে অবস্থানকালে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ করে ছগীর বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় ভান্ডারিয়া বাসষ্ট্যান্ডের কালেমা চত্বরে ১ম জানাযা এবং সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টায় উপজেলার ধাওয়ায় ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের পৈত্রিক বাড়িতে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন হয়।
সগীরে নামাজে জানাযায় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রনি, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সমাদ্দার, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
