প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার জেলার ইন্দুরকানীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় উপজেলার ১১নং টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার গেস্ট অব অনার হিসেবে ভারচুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটিন দায়িত্ব) লেলিন বালা এর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, ইন্দুরকানি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল আমিন ও ইন্দুরকানি সরকারি উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মো. আহসান।
নারী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ১১নং টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুন্নাহার মুকুল।
সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ডেঙ্গু সচেতনতা, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, ৪র্থ শিল্প বিপ্লব, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের মোবাইল আসক্তি বিষয়ে আলোচনা করা হয়।
নারী সমাবেশ অংশগ্রহণকারী সারমিন আক্তার সরকারের বর্তমান উন্নয়নের ধারায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বর্তমান প্রধানমস্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন নারী বান্ধব কর্মকান্ড ও নারী শিক্ষায় পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial