প্রধান সূচি

Wednesday, August 23rd, 2023

 

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার দুপুরে পৌর এলাকার উত্তর নামাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- ইন্দুরকানী উপজেলার লাহুড়ী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. শফিকুল মৃধা ও সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. ছায়েদ শিকদারের ছেলে সজিব শিকদার। জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকার ডিসি পার্ক সংলগ্ন জামে মসজিদের সামনে দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এএসআই শাহী আলবিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার জেলার ইন্দুরকানীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় উপজেলার ১১নং টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার গেস্ট অব অনার হিসেবে ভারচুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটিন দায়িত্ব) লেলিন বালা এর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, ইন্দুরকানিবিস্তারিত পড়ুন


বুদ্ধি প্রতিবন্ধি যুবক নিখোঁজ

মো. ইউনুস হাওলাদার (৩৫) নামে বুদ্ধি প্রতিবন্ধি এক যুবক নিখোঁজ হয়েছে। গত ১ আগষ্ট পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী (একতারহাট) গ্রামের নিজ বাড়ির এলাকা তেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ ইউনুস হাওলাদার উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের বেলায়েত হোসেন হওলাদারের ছেলে। তার কোন সন্ধান পেলে ০১৭৮৯০১৩৫৬৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


চলে গেলেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন। ৪৯ বছর বয়সেই ক্যানসারের কাছে হার মেনেছেন তিনি। মে মাসে হিথ স্ট্রিকের ক্যানসার ধরা পড়ে। মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে গেলেন। খবর জিমলাইভ ও নিউজিল্যান্ড হেরাল্ডে। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্ট্রিকের আগমন হয়েছে। জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের। একদিনের ক্রিকেটে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট নিয়েছেন তিনি। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial