ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ কামাল পৌর অডিটরিয়ামে সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. ছগির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডশনের নির্বাহী পরিচালক ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, পৌর কমিশনার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ বিভিন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
