Monday, July 31st, 2023
বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের অবস্থান কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস, পুলিশের গাড়িতে হামলা এবং ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্বর থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের বিলাশ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সফাতি মো. অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ কামাল পৌর অডিটরিয়ামে সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিকবিস্তারিত পড়ুন
