প্রধান সূচি

পিরোজপুরে বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান

পিরোজপুরে বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পিরোজপুর এপেক্স ক্লাবের আয়োজনে এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রবিবার সকালে পিরোজপুরের উকিলপাড়াস্থ এপেক্স ক্লাব ভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম হোসেন।
এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিলাল আইচ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইয়াসিন আলী, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, এপেক্স ক্লাব অব পিরোজপুর এর পিডিজি-৫ আক্তারুজ্জামান মাসুম।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিলাল আইচ এর তত্ত¡াবধানে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ প্রায় সাড়ে ৩শ’ রোগী দেখেন এবং তাদের ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial