প্রধান সূচি

পৌরসভা নির্বাচন

ভান্ডারিয়ায় নৌকা মার্কার পক্ষে মিছিল সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে চলছে মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের ব্যাপক প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে পৌর এলাকার অলিগলি।
শনিবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সমর্থনে বিশাল মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতা-কর্মী ও সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত মিছিল শেষে ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে নিজস্ব কার্যালয়ের সামেন এক পথসভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির কক্তব রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ধাওয়া ইউপি চেয়ারম্যন সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, আওয়ামী মহিলা লীগের নেত্রী দিনা বেপারী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান প্রমুখ।


আগামীকাল সোমবার ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে ভন্ডারিয়া পৌরসভা প্রতিষ্ঠার পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি) প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ (পুরুষ) কাউন্সিলর পদে ৩৯ জন এবং ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রের ৬৮টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২৩৬ জন ও নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial