প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউপি নির্বাচন : ইউনিয়ন আ’লীগের তিন নেতাকে উপজেলা আ’লীগের শোকজ

পিরোজপুরের (নেছারাবাদ) স্বরূপকাঠী উপজেলার ওয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরালাল রড়াল, সহ-সভাপতি সুব্রত ঠাকুর এবং সাধারণ সম্পাদক মো. কাউছার তালুকদারকে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগ। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিততব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারজানা আক্তারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াত বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের পক্ষে নির্বাচন করার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের উক্ত তিন নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জবার দিতে বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শনো নোটিশে বলা হয়- ‘ওয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ফারজানা আক্তারকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমরা অত্যান্ত দু:খের সাথে সাথে লক্ষ্য করছি যে, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ৭নং গুয়াখেকা ইউনিয়নের (যথাক্রমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক) হওয়া সত্বেও উক্ত নির্বাচনে জামাত, বিএনপি সমর্থিত গাজী মিজানুর রহমানের প্রতিক অটোরিক্সার নির্বাচন করতেছেন। যা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি এবং মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র মোতাবেক কেন আপনার (যথাক্রমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেনা। এই মর্মে নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিত জবার দেওয়ার জন্য বলা হলো।’
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ওয়ারেখা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের পুত্রবধু ফারজানা আক্তারকে দলীয় মনোনয়ন দেয়। এছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে আরও ৫ জন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৩৭৯। এরমধ্যে পুরুষ ৬ হাজার ১১১ জন এবং মহিলা ৬ হাজার ২৬৮ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial