প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাহেন্দ্র ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জুনিয়া-তুষখালী সড়কে মঙ্গলবার মালবালী একটি মাহেন্দ্র ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক মো. রাসেল (২৬) নিহত হন। সে জুনিয়া গ্রামের মন্টু পাহলান এর ছেলে এবং একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক মো. রাসেল মোটর সাইকেলে করে কাজে যাওয়ার সময় একটি মালবাহী মাহেন্দ্র ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক রণজিৎ সরকার জানান, পুুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমূত্যু মামলা দায়ের করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial