প্রধান সূচি

কাউখালীতে খালে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে ওবায়দুল্লাহ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে কাউখালীর গারতা এহ্ইয়ায়ে উলূমূদ্দীন কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং মুক্তারকাঠী গ্রামের শিক্ষক মামুনুর রশীদ এর ছেলে।
বুধবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন খালে সহপাটিদের সাথে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
জানা যায, বুধবার সাড়ে ১১টায় মাদ্রাসা সংলগ্ন খালে একই মাদ্রাসার ছাত্র তার বড় ভাই এবং সংঙ্গীদের সাথে গোসল করার সময় এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায়। পরে অন্য সহপাঠিরা এবং কাউখালী ফায়ার সার্ভিস, পুলিশ স্থানীয় জেলেরা অনেক চেষ্টা করেও তুলতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বরিশাল ডুবুরি দলকে খবর দেয়। প্রায় ২ দুই ঘন্টা পর তারা এসে দুপুর দুইটার দিকে ওই মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. জাকারিয়া পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial