প্রধান সূচি

Wednesday, July 12th, 2023

 

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করায় জেপির মেয়র প্রার্থী মাহিমকে ঢাকায় তলব করেছে ইসি

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় জাতীয় পার্টি (জেপি) মনোনীত মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে তলব করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। আগামী ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জেপির বাই সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের সত্যতাবিস্তারিত পড়ুন


কাউখালীতে খালে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে ওবায়দুল্লাহ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে কাউখালীর গারতা এহ্ইয়ায়ে উলূমূদ্দীন কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং মুক্তারকাঠী গ্রামের শিক্ষক মামুনুর রশীদ এর ছেলে। বুধবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন খালে সহপাটিদের সাথে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। জানা যায, বুধবার সাড়ে ১১টায় মাদ্রাসা সংলগ্ন খালে একই মাদ্রাসার ছাত্র তার বড় ভাই এবং সংঙ্গীদের সাথে গোসল করার সময় এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায়। পরে অন্য সহপাঠিরা এবং কাউখালী ফায়ার সার্ভিস, পুলিশ স্থানীয় জেলেরা অনেক চেষ্টা করেও তুলতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial