প্রধান সূচি

পিরোজপুরে প্রকৃতি ও জীবন’ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শত শিক্ষাথীর মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ ঔষধি গাছের চারা বিতরণ করে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল গাছ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।


বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা সেতু বিশ্বাস, কলাখালী ইউপি চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিস্টার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী ও এম এ রব্বানী ফিরোজ।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও নারী নেত্রী খালেদা আক্তার হেনা, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিষুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বক্তব্যে বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রীয়ার নির্দোষ শিকার। ক্ষতিকর কার্বনডাই অক্সাইড নির্গমন না করা স্বত্বেও আমাদের পরিবেশ আজ হুমকির সম্মূখীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। ব্যাপক হারে বৃক্ষরোপনের জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করার প্রশংসনীয় পদক্ষেপ নেয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীর মাঝে নারিকেল, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমলকি এবং আকাশমুনি গাছের চারা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial