প্রধান সূচি

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্যদের রাখার দাবীতে পিরোজপুরে মানববন্ধন

দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ (৩৩ শতাংশ) নারী সদস্যদের রাখার দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে মানববন্ধনে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতৃবৃন্দ অংশগ্রঞন করেন। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। তাই ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহন নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial