পিরোজপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কানাই লাল বিশ^াস, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ফারুক আব্দুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ প্রমুখ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, ইমাম, মাদ্রাসার শিক্ষক, পুরোহিতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
