প্রধান সূচি

পিরোজপুরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পিরোজপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন অফিস হলরুমে সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসূফ জাকী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা তথ্য বিভাগের উপ-পরিচালক লেলিন বালা, সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন।
সভায় জানানো হয়, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ ১৮ জুন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙ্গের ক্যাপসুল স্বাভাবিক ১৪ হাজার ৬৩৫ ও প্রতিবন্ধি ১৭ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী পর্যন্ত লাল রঙ্গের ক্যাপসুল স্বাভাবিক ১ লক্ষ ১৩ হাজার ২৯৮ ও প্রতিবন্ধি ১১০ জনকে খাওয়ানো হবে। এতে মোট কর্মীর সংখ্যা ৪ হাজার ৭৪ জন। টিকাদান কেন্দ্রের সংখ্যা মোট ১ হাজার ৩৭৯টি। সভায় এসময় ভিটামিন এ-প্লাস বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial