পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, প্যাানেল মেয়র আব্দুল হাই হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম মন্টু সিকদার, শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার প্রমুখ।

Please follow and like us:
« পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত ॥ আহত ১ »
