প্রধান সূচি

ভান্ডারিয়ায় সূর্যমূখী চাষে সফল মিলন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় কৃষক মিলন সিকদার তৈল বীজ জাতীয় ফসল সূর্যমূখী চাষে সফল। তার ক্ষেতের নয়নাভীরাম দৃশ্য দেখতে প্রতিদিন বিকেলে ভিড় জমায় উঠতি বয়সী তরুণ-তরুণীরা। বাদ যায়না বিভিন্ন বয়সী পথচারীরাও।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, যতদুর চোখ যায় ততদুর হলদে আর সবুজের আভায় দৃষ্টি নন্দিত সূর্যমূখী ফুলের হলুদ আভায় ছেয়ে গেছে পুরো এলাকা। বসন্তের এই মৌসুমে হলুদের বর্ণচ্ছটায় সবুজ প্রকৃতির সাথে সাথে সবুজ আর হলদে আভায় নিজেকে মেলে ধরতে চাইছে। দুপুর গড়িয়ে বিকেল হলেই দক্ষিণা হাওয়া আর সূর্যমূখী ফুল ক্ষেতের সাথে নিজের এবং পরিজনের একটা সেলফি তোলা হবেনা এটা কি হয় ? তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যমন্ডিত এই ক্ষেতে বিভিন্ন বয়সী মানুষ সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছে।
ক্ষেতের মালিক মো. মিলন সিকদার জানান, ভান্ডারিয়া বাজারে তার বাবার ঔষধের ব্যবসা পরিচালনা করেন সে। পাশাপাশি ‘আমাদের পথ চলা’ নামক একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি শুরু করেন কৃষি কাজ। প্রথমে ১৯৯৯ সালে মাত্র ৩৩ শতাংশ জমিতে শুরু হয় এ চাষ। ফলন ভালো হওয়ায় প্রতি বছর একটু একটু জমি বাড়াতে বাড়াতে এবছর ৬ একর জমিতে তৈল বীজ জাতীয় সূর্যমূখীর চাষ করেছে। এর পাশাপাশি সে নিজস্ব ভাবে মেশিনে সরিষা ভাঙ্গিয়ে খাটি সরিষার তেল সরবরাহ করে থাকে। তেলের মান ভালো হওয়ায় মানুষের চাহিদা পূরন করতে পারে না।
স্থানীয় বাসিন্দা মো. সরোয়ার হোসেন, মো. সুমন মিয়াসহ অনেকে জানান, মিলন ছোট বেলা থেকেই কৃষির প্রতি ঝোক ছিল। এখন তো বাবার ব্যবসা সামলানোর পাশা পাশি কৃষিতে ভালো সফল। এলাকার মানুষকে কর্মমূখী করতে ‘আমাদের পথ চলা ’ নামের একটি সংগঠনের মাধ্যমে স্বল্পআয়ের সকল মানুষ এর সদস্য হতে পারবেন বলেও জানান সে।
এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, কৃষি অফিসের পরামর্শে গত বছরের তুলনায় এ বছর তার ৬ একর জমিতে প্রায় সাড়ে চার টন তেল উৎপাদন হবে। এতে সকল খরচ বাদ দিয়ে প্রায় তিন লাখ টাকা লাভ হবে শুধু তেলেই। তারপর এর খৈল, উপজাত (গাছের অবশিষ্টাংশ) জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। এই তেল পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। সম্পূর্ণ কোলস্টোরোল ফ্রি। এই জমিতে পরবর্তী যে কোন ফসল চাষে জিপসাম সার লাগবে না। মিলন সূর্যমূখী চাষ ছাড়াও অন্য সবজী চাষ করে থাকে। পাশাপাশি সে নিজস্ব মেশিনে স্বাস্থ্যসম্মত খাটি সরিষার তেলও সুলভমূল্যে সরবরাহ করে থাকে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial