প্রধান সূচি

Wednesday, April 5th, 2023

 

ভান্ডারিয়ায় সূর্যমূখী চাষে সফল মিলন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় কৃষক মিলন সিকদার তৈল বীজ জাতীয় ফসল সূর্যমূখী চাষে সফল। তার ক্ষেতের নয়নাভীরাম দৃশ্য দেখতে প্রতিদিন বিকেলে ভিড় জমায় উঠতি বয়সী তরুণ-তরুণীরা। বাদ যায়না বিভিন্ন বয়সী পথচারীরাও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, যতদুর চোখ যায় ততদুর হলদে আর সবুজের আভায় দৃষ্টি নন্দিত সূর্যমূখী ফুলের হলুদ আভায় ছেয়ে গেছে পুরো এলাকা। বসন্তের এই মৌসুমে হলুদের বর্ণচ্ছটায় সবুজ প্রকৃতির সাথে সাথে সবুজ আর হলদে আভায় নিজেকে মেলে ধরতে চাইছে। দুপুর গড়িয়ে বিকেল হলেই দক্ষিণা হাওয়া আর সূর্যমূখী ফুল ক্ষেতের সাথে নিজের এবং পরিজনের একটা সেলফি তোলা হবেনা এটা কিবিস্তারিত পড়ুন


ইলিশের উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইলিশের উৎপাদন যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রমের প্রভাব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এ কর্মশালা আয়োজন করে। এ সময় মন্ত্রী বলেন, একটি ইলিশের জন্য তার বর্ণাঢ্য জীবনচক্র, বৈশিষ্ট্য, চলাচল, অনুকূল পরিবেশ, নিরাপদ আশ্রয় এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে ইলিশের প্রাকৃতিক খাবারের মান কতটা কমে যাচ্ছে, জলবায়ুরবিস্তারিত পড়ুন


কাউখালীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) পলাশ কুমার রায়। অনুষ্ঠানে উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যয়নরত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial